Kari Abdur Rahim
First Head Teacher
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ। সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য যিনি রব্বুল আলামীন। সৃষ্টি করেছেন মানুষ। শিক্ষা দিয়েছেন কোরআন। অসংখ্য, অগণিত দুরূদ ও সালাম বিশ্ব মানবতার মুক্তির দূত জনাবে রাসূলে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যিনি আধার ঘেরা মরুর বুকে আলোর প্রদীপ হাতে নিয়ে জাহেলিয়াতের অমানিষার বিলুপ্তি সাধন করে হেদায়েতের রশ্মির মাধ্যমে গোটা বিশ্ব জগতকে করেছেন আলোকময়।
কবরুয়া রাহমানিয়া ইবতেদায়ী মাদ্রাসা একটি ঐতিহ্যবাহী দীনী শিক্ষা প্রতিষ্ঠান। কুমিল্লা জেলার অন্তর্গত চৌদ্দগ্রাম উপজেলাধীন চিওড়া ইউনিয়নে অবস্থিত। ২০১৬ ঈ. সনে অত্র মাদরাসাটি প্রতিষ্ঠিত হয়। সেই থেকে অদ্যাবধি প্রায় ১০ বছর যাবৎ এ প্রতিষ্ঠানটি দেশ ও জাতির দীনী খেদমত আঞ্জাম দিয়ে আসছে। আলহামদুলিল্লাহ, মাদরাসাটি তার প্রতিষ্ঠালগ্ন থেকে শিক্ষাদানের পাশাপাশি আরো বহুমুখী খেদমত আঞ্জাম দিয়ে আসছে , শামস্ পাঠাগার (পাবলিক লাইব্রেরী), বয়স্ক ও বয়স্কা নূরাণী কোরআন শিক্ষা প্রকল্প, মুআল্লিম ও মুআল্লিমা (শিক্ষক/শিক্ষিকা) প্রশিক্ষণ কর্মশালা, আল-মাদানী চিকিৎসা প্রকল্প, তাবলীগ ইত্যাদি ধর্মীয় ও সামাজিক কাজের আঞ্জাম দিয়ে আসছে।
শিক্ষার্থীর ভারসাম্যপূর্ণ প্রতিভা বিকাশে অহির শিক্ষাই শ্রেষ্ঠতম পদ্ধতি। প্রযুক্তির ইতিবাচক প্রয়োগের মাধ্যমে বিশ্বের নিত্য-নতুন চ্যালেঞ্জের মোকাবেলায় এ প্রতিষ্ঠানকে সম্পৃক্ত করার পরিকল্পনায় এ ওয়েবসাইটটির আত্মপ্রকাশ।
আপনাদের খেদমতে দোআর আবেদন যেন আল্লাহ তাআলা অত্র প্রতিষ্ঠান ও তার বহুমুখী খেদমতকে কবুল করেন এবং যাঁরা কবরুয়া রাহমানিয়া ইবতেদায়ী মাদ্রাসা প্রতিষ্ঠার সাথে সম্পৃক্ত থেকে আল্লাহ তাআলার ডাকে সাড়া দিয়েছেন রব্বে কারীমের দরবারে তাঁদের জন্য মাগফেরাতের কামনা করছি এবং সেই সাথে মাদরাসার মজলিশে শুরা, আমেলা ও শিক্ষা উপদেষ্টা পরিষদের সম্মানিত সদস্যবৃন্দ ও মাদরাসার শুভানুধ্যায়ীদের জন্য দোআ করি যাঁরা অহর্নিশি মাদরাসার কল্যাণে অশ্রূসিক্ত নয়ণে আমাদেরকে দোআয় শামিল রেখেছেন।
কবরুয়া রাহমানিয়া ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষার্থীরা আলোকিত মানুষ হয়ে দেশ ও জাতির উন্নয়নে কৃতিত্বের স্বাক্ষর রাখবে – এ প্রত্যয় ব্যক্ত করে আল্লাহ তাআলার কাছে সাহায্য প্রার্থনা করছি।